রাজধানীর বাড্ডা থানা এলাকায় হৃদয় আহম্মেদ (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।
এ ছাড়াও বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচের টুকরো বিক্রি করতেন তিনি।