পদত্যাগের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
কবে পদত্যাগ করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার ১২টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।