টি-টোয়েন্টিতেও অভিষেক ম্যাগার্কের

অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অভিষেক হলো বিধ্বংসী ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পর গত আইপিএলে নিজের মারমুখী ব্যাটিং চরিত্র উপহার দেওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছিলেন ২৩ বছর বয়সী এ ব্যাটসম্যান।

গত ফেব্রুয়ারিতে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ম্যাগার্কের। দুটি ওয়ানডে খেলে তার ব্যাট থেকে এসেছে ৫১ রান। তবে স্ট্রাইকরেট ছিলো ২২১.৭৩। আজ এডিনবার্গের গ্রাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এ ম্যাচে দুই স্কটিশ ক্রিকেটারেরও অভিষেক হয়েছে। তারা হলেন কদিন আগেই ওয়ানডে অভিষেকে বিশ্ব রেকর্ড করা পেসার চার্লি ক্যাসেল এবং আরেক পেসার জ্যাসপার ডেভিডসন।