প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী।

গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হলেও বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীর দায়িত্বের মেয়াদ নিয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা-সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফে সিদ্দিকীর বাড়ি চট্টগ্রামের সীতাকু-ে। এ সংস্থার সিনিয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি তিনি। তার বাবা এ ওয়াই বি আই সিদ্দিকী ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ৭ জুন পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন।