বিএনপি ফ্যাসিবাদের নব্যরূপে আবির্ভূত হয়েছে: জাতীয় তাফসীর পরিষদ

জনপ্রিয় কাউন্সিলর হাজী মো. ইবরাহীমের নামে মিথ্যা তথ্য দিয়ে বিএনপি ফ্যাসিবাদের নব্যরূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় তাফসীর পরিষদের নেতারা।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, রায়হান মুহাম্মদ ইবরাহীম, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, মুফতী মুজিবুর রহমান এ মন্তব্য করেন।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভুত্থানের অগ্রসেনানী আওয়ামী ফ্যাসিবাদের চরম নৃগৃহের শিকার হাজী ইবরাহীমের নামে মিথ্যা মামলা দিয়ে শ্রমিক দল নেতা চরম ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। এই মামলার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দৈন্য নতুনভাবে প্রকাশিত হলো। বিএনপি ক্ষমতায় না আসতেই এ ধরনের বৈষম্য জনগণকে ভাবিয়ে তুলেছে। ছাত্র-জনতা ফ্যাসিবাদের হাত থেকে নতুনভাবে দেশকে রক্ষা করেছে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের ফ্যাসিবাদের আদলে দেশ পরিচালনা করবে, তাহলে তাদের পরিণতি হবে ফাওয়ামী লীগের চেয়ে করুণ ও ভয়াবহভাবে।

নেতৃবৃন্দ অবিলম্বে জনপ্রিয় কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইবরাহীমের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করুন। অন্যথায় ছাত্র-জনতার রুদ্ররোষ আপনারদেরও ছাড়বে না।