যাদের জন্য ৭০ হাজার ফেরেশতা দোয়া করে

হজরত মাকাল ইবনে ইয়াছার (রা.) বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে তিন বার ‘আউজু বিল্লাহিস সামিইল আলিমি মিনাশ শাইতনির রাজিম’সহ সুরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে, তার জন্য মহান আল্লাহ ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। সেই ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আল্লাহতায়ালার রহমত প্রেরণ করতে থাকবে। যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করে তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এ আয়াতগুলো তেলাওয়াত করবে তার জন্যও মহান আল্লাহ ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। যারা তার ওপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে। আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে (মুসনাদে আহমদ)। আল্লাহতায়ালা আমাদের প্রতিদিন নিয়মিত এই আমল করার তওফিক দান করুন। আমিন।