রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাইজিদ জানান, খিলগাঁও রেলগেটে রিকশায় চরে পার হচ্ছিলেন। পরে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।