অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। পাবনার ইশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়,তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি। এসময় তমালের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও ১ টি প্রাইভেট উদ্ধার করা হয়।