‘সাত’ সংখ্যাটি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের। সেই ২০২৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর বিশ্বজুড়ে তাদেরকে ‘সেভেন আপ’ বলে ট্রোল করা হতো। গত কোপা আমেরিকায় ৭ সংখ্যাটি জড়িয়ে ছিল ব্রাজিলের সঙ্গে। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও ব্রাজিলের পিছু ছাড়ছে না ব্রাজিলের।
ছন্নছাড়া অবস্থায় থাকা ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডরের। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর শনিবার, সকাল ৭টায়! দরিভাল জুনিয়রের অধীনে এখনও কোনো বড় সাফল্য পায়নি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়েও তারা ধুঁকছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে সবার ওপরে, সেই তালিকায় ব্রাজিলের অবস্থান ছয়ে।
এর আগে গত জুলাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচটাও বাংলাদেশ সময় বছরের সপ্তম মাস জুলাইয়ের ৭ তারিখ, সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ, ৭ সংখ্যাটি ব্রাজিলের ক্ষেত্রে ‘লাকি সেভেন’ হয়ে ওঠেনি। এবার কি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারবে ‘সাত’ সংখ্যাটি?