বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ৫০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদায়নকৃত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৭ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তা রয়েছেন।
ডিএমপির ১৭ কর্মকর্তা: যুগ্ম পুলিশ কমিশনার সানা শামীনুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগে, মো. ফারুক হোসনকে ডিএমপি ক্রাইম বিভাগে, সামসুন নাহারকে ট্রান্সপোর্ট বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পরিবহন বিভাগে, মোহাম্মাদ হারুন আর রশিদকে পিওএম উত্তরা বিভাগে এবং ১২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে ডিএমপির বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।
এছাড়াও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়। অন্য ১৫ জনকে সিআইডি, এপিবিএনসহ বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।