টেইলর সুইফটকে টপকে এবার বিলিয়নিয়ারদের তালিকায় এবার উঠে এসেছে গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের নাম। ৬ সেপ্টেম্বর ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে প্রকাশিত এক প্রতিবেদনে তার নাম উঠে এসেছে। সর্বকনিষ্ঠ নারী বিলিয়নিয়ারদের একজন! তার মোট সম্পদের মূল্য ১.৩ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে, সেলেনা গোমেজ গায়িকা, অভিনেত্রীর বাইরেও একজন ব্যবসায়ী। পাশাপাশি রেয়ার বিউটির উদ্যোক্তা। তাকে বিলিয়নিয়ার বানানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে তার প্রতিষ্ঠিত রেয়ার বিউটি ব্রান্ড। ব্রান্ডটি প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরে তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
বিপণন বিশেষজ্ঞ স্টেসি জোনস বলেন, ‘সেলেনা কেবল একজন পপ তারকা নন। তিনি একজন বহুমুখী ব্যবসায়ী নারী। যার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপার্জন মোট আয়ে অবদান রাখে।’
বিউটি ব্র্যান্ড ছাড়াও গোমেজের বিলিয়নিয়ার হওয়ার পেছনে অবদান আছে রিয়েল এস্টেট পোর্টফোলিও, ওয়ান্ডারমাইন্ড, তার গান এবং অভিনয় ক্যারিয়ার থেকে উপার্জন। সেলেনে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বিশ্বের তৃতীয় সর্বাধিক অনুসরণ করা ব্যক্তি।
গতবছরের অক্টোবরের প্রকাশিত বিলিয়নিয়ারদের তালিকায় টেইলর সুইফটের নাম উঠে আসে। এবার সেই তালিকায় নাম লেখালেন সেলেনা গোমেজ। টেইলর সুইফটের পাশে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে যোগদান করেছেন তিনি। টেইলর সুইফটকে তার সংগীত সাম্রাজ্যের ওপর ভিত্তি করে বিলিয়নিয়ার ঘোষণা করা হয়েছিল। তখন তার মোট সম্পদের মূল্য ছিল ১.১ বিলিয়ন। টেইলরের বিলিয়নিয়ার হওয়ার ঠিক এক বছর পরে বিলিয়নিয়ারের ঘরে প্রবেশ করলেন সেলেনা গোমেজ।