বিএসএমএমইউর নতুন রেজিস্ট্রার নজরুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক ডা. মো. নজরুল ইসলাম। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-১-এর ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এমফিল ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতার মহতী জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। বিজ্ঞপ্তি