অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে ওএসডি

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন সায়লা ফারজানা। সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার ‘দালাল’ বলে স্লোগান দেন বঞ্ছিতরা।

বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব।

এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তাঁর স্বামী। ইতিমধ্যে তার স্বামী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।