চাঁদপুর জেলা সভাপতি মানিককে বিএনপির শোকজ

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে দলটি। রবিবার (৮ সেপ্টেস্বর) বিএনপির দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে জেলা সভাপতি মানিক শোকজের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের বিষয়টি জানানো হয়েছে। আমি আজ-কালের মধ্যেই উত্তর দিব।’ 

মানিক বলেন, ‘একজন সাংবাদিকের অনুরোধে দুপক্ষের কিছু ঝামেলা আমি মীমাংসা করতে গিয়ে এই বিব্রত অবস্থায় পড়েছি। আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আশা করছি দল আমার জবাবে সন্তুষ্ট হবে।’