কক্সবাজারের মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানা সন্ধান পেয়েছে নৌবাহিনী। পরে উদ্ধার মদ ধ্বংস করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামকস্থানে পাহাড়ের পাদদেশে মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট।
জানা যায়, অভিযানের সময় প্রায় ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উল্লিখিত মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।