ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৫২ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৫২ তম পর্ষদ সভা সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয় মতিঝিলে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালক পর্ষদের চেয়ারপারসন মিসেস সাহিদা আনোয়ার ।

সভায় কোম্পানীর বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা করা হয় এবং কোম্পানীর সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের জন্য পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। 

উক্ত সভায় কোম্পানীর পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইয়াহিয়া, মো. আশিক হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. আয়ুব হুসেন, মুখ্য উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর এবং কোম্পানী সচিব মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।