লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের খ্যাতনামা চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। গত বুধবার বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারবারিক সূত্রে জানা গেছে, শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। একারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন