এসজি রপ্ত

নিজেদের দেশে টেস্ট ক্রিকেটে হাতে বানানো এসজি বল ব্যবহার করে থাকে ভারত। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বোলারদের তাই এটির সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব জরুরি। বাংলাদেশ দলের পাকিস্তান সফরে খেলা হয়েছে যে কোকাবুরা বলে, তা থেকে সম্পূর্ণ ভিন্ন ভারতের এসজি। কোকাবুরার চেয়ে খাড়া সিম, কিছুটা ভারীও। বলের উজ্জ্বলতা ধরে রাখাটাও একটু কঠিন। যে কারণে ফিল্ডারদের বলটাতে বাড়তি যত্ন করতে হয়। এসজির আরেকটা অদ্ভুত চরিত্র আছে। বলটি ইনিংসের একেবারে শুরুতে সুইং না করলেও ৫-৬ ওভার পর সুইং শুরু হয়