আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. আশরাফুল হক। তিনি ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রো-ভাইস চ্যান্সেলরের দায়িত ছিলেন। তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি এবং বুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষা জীবনে সব বিষয়ে প্রথম বিভাগে পাস করেন। এ ছাড়া তিনি এসএসসিতে মেধায় পঞ্চম এবং এইচএসসিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ৪১টি আন্তর্জাতিক জার্নাল পেপার এবং ৫৯টি কনফারেন্স প্রসিডিংসসহ ১০০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি