যেভাবে ৫ কেজি ওজন কমালেন তমা মির্জা

‘সুড়ঙ্গ’ এর পর অনেক দিন নতুন কোনো সিনেমাতে দেখা যায়নি তমা মির্জাকে। মাঝে অঞ্জন দত্তের সিরিজ ‘দুই বন্ধু’তে অভিনয় করেছেন। শিগগিরই আবারও নতুন সিনেমা দিয়ে ফিরছেন এই নায়িকা। এই মুহূর্তে নিচ্ছেন প্রস্তুতিও।

নতুন সিনেমার নতুন চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমিয়েছেন বলে জানান তমা। নিয়ম করে ব্যয়াম আর খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত তিনি। এরই মধ্যে ব্যায়ামের কয়েকটা ছবি ফেসবুকেও পোস্ট করেছেন।

 
 
তমা মির্জা বললেন, ‘শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু হবে। কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছি। ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসেও এনেছি পরিবর্তন। ওজন কমেছে পাঁচ কেজি। সামনের মাসে শুটিংয়ে গিয়ে ছবির ব্যাপারে বিস্তারিত জানাব।’