৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এ মেলা চলবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ও আশুলিয়া ক্যাম্পাসে একযোগে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এনামুল হক চৌধুরী এফসিএ ও অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক।

মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

মেলা উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মোঃ ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, সিএসই বিভাগের প্রধান রফিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান রাকিব আল মামুন, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. রুহুল আমীন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল খালেক, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।