শাহরুখের ‘পাঠান’কে টপকে গেল শ্রদ্ধার ‘স্ত্রী ২’

মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছেল অমর কৌশিকের সিনেমা ‘স্ত্রী ২’। একের পর এক নতুন রেকর্ড গড়ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এ সিনেমাটি। এবার আরও একটি নতুন মাইলফলক গড়ল সিনেমাটি। ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছে ‘স্ত্রী ২’। 

কিছুদিন আগেই এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’ ছবিটির হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে ‘স্ত্রী ২’। এবার এটি ‘পাঠান’ ছবির বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব পেল।

গতকাল রবিবার পর্যন্ত ‘স্ত্রী ২’ ভারতীয় বক্স অফিস থেকে ৫২৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে ‘পাঠান’ ছবিটি গত বছর ৫২৪ কোটি ৫৩ লাখ রুপি আয় করেছিল ভারতীয় বক্স অফিস থেকে। ফলে রবিবার সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলারের আয়কে ছাপিয়ে গেল ‘স্ত্রী ২’।

তবে হিন্দি ছবির সর্বোচ্চ আয় করা ছবি হতে গেলে টপকাতে হবে শাহরুখের আরেকটি ছবি ‘জওয়ান’-এর রেকর্ড। ‘কিং খান’ অভিনীত ও অ্যাটলি পরিচালিত ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫৮২ কোটি ৩১ লাখ রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভাঙতে আরও অনেক দূর এগোতে হবে ‘স্ত্রী ২’–কে।

সূত্র: হিন্দুস্তান টাইমস