সফট স্কিলস ডেভেলপমেন্ট

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে শনিবার ‘সফট স্কিলস্ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মডিউলটিতে দাপ্তরিক শিষ্টাচার, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্ব গ্রহণ— এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত হয়। প্রতিটি সেশনে বিষয়ভিত্তিক তথ্যবহুল ও মনোমুগ্ধকর অডিও-ভিজুয়্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রতিটি প্রেজেন্টেশনের ওপর প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেয়া হয় এবং তারা স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এছাড়াও প্রতিটি সেশনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির বিষয়ভিত্তিক আলোচনা তুলে ধরেন। অধিকন্তু সেশনগুলোতে অংশগ্রহণকারীগণ মুক্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে প্রশিক্ষণটিকে প্রাণবন্ত করে তোলেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন তালুকদার এবং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মানব সম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র এক্সিকিউটভ অফিসার মো. মেহেদী হাসান।