গার্মেন্টস সেক্টরে নাশকতার উসকানিদাতা ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার

গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে নেত্রকোনা জেলা পুলিশ গ্রেপ্তার করেছে।