পোষাক শিল্পে নৈরাজ্য প্রতিরোধে আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। সোমবার (৯ আগস্ট) সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালন করে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ প্রমুখ।
আব্দুল হাই আল হাদী বলেন, ‘পোষাক শিল্পে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। এজন্য স্থানীয় বিএনপি মাঠে থাকবে।’
মনির হোসেন মোল্লা বলেন, ‘পোষাক শিল্প আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করতে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে রয়েছি। কোন অপশক্তিই এই সম্পদ বিনষ্ট করতে পারবে না।’
জাহিদ হাসান বিকাশ বলেন, ‘কোন প্রকার শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়েছি । এজন্য আমরা কঠিন পরীক্ষা দিতেও প্রস্তুত রয়েছি।’