রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানির দায়ে ৩ নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। রোববার (৮ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- তালাল বিন আলী বিন খানিফিস আল হুধলি, মাজদি বিন মুহাম্মদ বিন আতিয়ান আল-কাবি এবং রায়েদ বিন আমের বিন মাতার আল-কাবি।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সৌদি আরবের জনগণকে উসকে দিয়েছে। তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে; বিশেষায়িত ফৌজদারি আদালত কর্তৃক দোষ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।