শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক জামিল আহমেদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। আগামী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। নাট্যনির্দেশনায় তার খ্যাতি রয়েছে।