একাধিক জনবল নিয়োগ দিচ্ছে আড়ং, রয়েছে নানা সুবিধা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটিতে ড্রাফটিং বিভাগে অ্যাসোসিয়েট অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আড়ং।

বিভাগ: ড্রাফটিং।

পদ: অ্যাসোসিয়েট অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ডিপ্লোমা (বিশেষ করে গ্রাফিক ডিজাইন এবং প্রিন্টিংয়ে)।

অতিরিক্ত যোগ্যতা: গ্রাফিক ডিজাইনিংয়ে দক্ষতা, কম্পিউটার এবং ডিজাইন সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: বিডিজবস।