শুটিংয়ে ফিরলেন মাহি

ছাত্র আন্দোলন থেকে শুরু করে বানভাসিদের সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন সামিরা খান মাহি। দুর্গত এলাকায় গিয়ে তাদের সাহায্যও করেছেন। এরপর ঢাকায় ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে গত ৭ সেপ্টেম্বর ফিরলেন শুটিংয়ে।

আলোক হাসানের একটি নাটকের শুটিং শেষ করেছেন ইতিমধ্যে। এরপর গতকাল থেকে অংশ নিয়েছেন একটি ওটিটির শুটিংয়ে। বললেন, পরান ঢাকায় একটি ওটিটি কনটেন্টের শুটিং করছি। এখানে আমার সঙ্গে আছেন ইন্তেখাব দিনার, সুষমা সরকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

তিনি আরও বলেন, ওটিটি, নাটক মিলিয়ে অনেক কাজের প্ল্যান চলছে। তবে চূড়ান্ত হয়নি। সব কিছু পুরোপুরি ঠিক হতে তো আরেকটু সময় লাগবে। দেখা যাক কী হয়।

আন্দোলন-বন্যায় প্রায় দুই মাসের বিরতির পর নতুন নাটক-সিনেমার শুটিং শুরু হচ্ছে। বাতিল হওয়া প্রজেক্টগুলো নতুন শিডিউলে সচল করছেন সংশ্লিষ্টরা।