ফিরছেন নতুন রূপে

নতুন করে ফিরছে টিম ‘হাসিন দিলরুবা’। তবে তা কোনো সিক্যুয়েলে নয় বরং অ্যাকশন থ্রিলারধর্মী ‘গান্ধারী’ নামে নতুন সিনেমায়। এই কাজে জুটি বেঁধেছেন ‘হাসিন দিলরুবা’ সিরিজের প্রধান অভিনেত্রী তাপসী পান্নু এবং এর লেখক কণিকা ধিলন। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

মঙ্গলবার ওটিটি জায়ান্ট ইনস্টাগ্রামে ছবিটির একটি মোশন পোস্টার শেয়ার করেছে। পোস্টে লেখা রয়েছে, ‘ফিরছেন হাসিন লেখক-অভিনেতা জুটি। একটি অ্যাকশন থ্রিলার নিয়ে কণিকা ধিলন এবং তাপসী পান্নু ফিরে এসেছেন।’ ব্যাকগ্রাউন্ড অডিওতে তাপসীকে বলতে শোনা যায়, ‘বলা হয় মায়ের আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে থাকে। কিন্তু যখন তার মেয়ের কথা আসে, কালীও তাই হয়ে যায়।’ ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ কণিকা ধিলন ‘গান্ধারী’ নিয়ে ভ্যারাইটির সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র প্রতি অগাধ ভালোবাসার পর তাপসীর সঙ্গে ‘গান্ধারী’ শুরু করা আমার স্বদেশে প্রত্যাবর্তনের মতো মনে হচ্ছে। সিনেমাটি একজন মায়ের ভালোবাসা এবং সংগ্রামের গভীরতা তুলে ধরবে। বাঘিনীর শাবকের সঙ্গে ঝামেলা করবেন না, কারণ সে আপনাকে ধ্বংস করবে! তাপসী আর আমি প্রথমবার একসঙ্গে একটা অ্যাকশন থ্রিলারে আসছি! নেটফ্লিক্স আমাদের সীমানা অতিক্রম করার এবং গল্পটিকে সত্যিকারের উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে। আমি আমাদের দর্শকদের জন্য খুবই রোমাঞ্চিত। ‘হাসিন দিলরুবা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০২১ সালে। এরপর চলতি বছরের আগস্টে মুক্তি পায় দ্বিতীয় চলচ্চিত্র ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। এই দুই ছবি ছাড়াও তাপসী ও কণিকা ‘ডাঙ্কিতে একসঙ্গে কাজ করেছেন।