অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এর পক্ষ থেকে সৈয়দ আবু নাসেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন ও উপদেষ্টা এএসএম শাইখুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর, রূপায়ণ গ্রুপের ডিজিএম (ফিন্যান্স অ্যান্ড ট্রেজারি) আবদুল কাদের মিয়া, ম্যানেজার (ব্যাংক অ্যান্ড ফিন্যান্স) অমলেন্দু পাল উপস্থিত ছিলেন।