চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ছয়টি বাল্কহেড সাতটি ড্রেজারসহ ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌপুলিশের সমন্বয়ে মঙ্গলবার চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ছয়টি বাল্কহেড ও সাতটি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেডের আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। বিজ্ঞপ্তি