নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য এবং ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন।
এর আগে তিনি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি কানাডার উইন্ডসর ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি চীনের ইউনান নর্মাল ইউনিভার্সিটির স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের একজন খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি