লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ জন বাংলাদেশি। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তারা দেশে ফেরেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে ফেরেন। তারা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর তিউনিশিয়া থেকে ৫ সেপ্টেম্বর চারজন ও ৬ সেপ্টেম্বর ১৮ জন এবং ৬ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ১৫৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।