হঠাৎ বমি, লুটিয়ে পড়ল ৪ বছরের শিশু

ভারতের মধ্য কলকাতার এক স্কুলছাত্রের রহস্যমৃত্যু। বয়স মাত্র ৪ বছর। শুক্রবার সকালে বাড়ি থেকে স্কুলে রওনা হয় ওই শিশু। কিন্তু গাড়ি থেকে নামতেই শুরু হয় বমি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইতিমধ্যে তালতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ।

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তাকে পুলকারে তুলে দেওয়া হয়। আর পুলকার থেকে নামার পরই বমি শুরু হয় তার। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, শিশুটি এদিন বাড়ি থেকে কী খেয়ে বেরিয়েছিল, তা খতিয়ে দেখা হবে। পুলকারে যাদের সঙ্গে ওই শিশু ছিল তাদের সঙ্গেও কথা বলবে পুলিশ। যোগাযোগ করা হবে পুলকারের চালকের সঙ্গে।