ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সেই জহিরুল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি চালানো জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট মহানগরীর বোয়ালিয়া এলাকায় দুই হাতে দুটি পিস্তল থেকে গুলি চালান জহিরুল ইসলাম রুবেল। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি তাকে গ্রেপ্তার করা হয়।