রাজার দর্শনে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী! ভিডিও ভাইরাল

গণপতির দর্শন করতে গিয়ে যে এমন হেনস্তার শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি বলিউড অভিনেত্রী সিমরান ভাণ্ডরূপ। রীতিমতো অপমানিত হতে হলো অভিনেত্রীকে। এরপর ঘটনার সেই ভিডিও সোশ্যালে পোস্ট করলেন সিমরান। 

ভিডিওতে দেখা গেছে, যারা মণ্ডপের স্বেচ্ছাসেবক ছিলেন তারা অভিনেত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। এমনকি তার মায়ের ফোন কেড়েও নিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লিখলেন, ‘খুব মন খারাপ হয়ে গেল। একেবারেই বিরক্তিকর অভিজ্ঞতা হল লালবাগচা রাজার দর্শনে গিয়ে। আমি মায়ের সঙ্গে ওখানে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। কিন্তু স্টাফদের ব্যবহার অসম্ভব খারাপ। এক ব্যক্তি আমার মায়ের ফোন কেড়ে নেন তিনি ছবি তুলছিলেন বলে। মা সেটা নিতে গেলে মাকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। আমি গীতা ঘটনার ভিডিও করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তারপর যখন ওরা বুঝতে পারে আমি অভিনেত্রী তখন একটু শান্ত হয়।’

প্রসঙ্গত, লালবাগচা রাজা গণেশ পূজার সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছেন অনন্ত আম্বানি। গণেশ চতুর্থীর উৎসবে নিজে হাজির থাকেন একাধিক অনুষ্ঠানে। গত ১৫ বছর ধরে তাকে দেখা যায় গিরগাঁও চৌপট্টি বিচে গণপতি বিসর্জনে। এছাড়াও পূজা কমিটির নানা কাজে শামিল হতে দেখা যায় অনন্তকে। নানাভাবে এই পূজা কমিটিকে সাহায্য করে মুকেশ আম্বানির রিলায়্যান্স ফাউন্ডেশনও। 

এবারের গণেশ চতুর্থীতে লালবাগচা রাজার মূর্তিতে ২০ কেজি সোনার মুকুট দিলেন মুকেশ আম্বানির পুত্র। সূত্রের খবর, এই মুকুটের দাম অন্তত ১৫ কোটি রুপি।