ছত্রিশে মারা গেলেন ‘দানবীয় বডি বিল্ডার’

মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন বিশ্বসেরা দানবীয় বডি বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচেক। ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় বেলারুশের নাগরিক ইলিয়ার বুকের মাপ ছিল ৬১ ইঞ্চি। বাইসেপেস ২৫ ইঞ্চি। ওজন ছিল ৩৪০ পাউন্ড বা ১৫৪ কেজি। 

গত ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর কোমায় চলে যান তিনি। গত কয়েকদিন ধরে চিকিৎসা চলার পর অবশেষে ১১ সেপ্টেম্বর প্রাণ হারান ইলিয়া। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার ভক্তকূল। 

ইলিয়ার স্ত্রী অ্যানা বলেন, ও হাসপাতালে ভর্তি হওয়ার পর সর্বক্ষণ তার পাশে ছিলাম। প্রার্থনা করছিলাম যাতে সুস্থ হয়ে ওঠে। দিন দুয়েকের জন্য কাজ করা শুরুও করেছিল ওর হার্ট। তবে ব্রেন ডেথ হয়ে যাওয়ার সব আশা শেষ হয়ে গেল।

তিনি আরও বলেন, যারা আমার স্বামীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তবে আমি এটা বুঝতে পেরেছি সান্ত্বনা পাচ্ছি যে; এই পৃথিবীতে আমি একা নই। অনেক লোক আমাকে সাহায্য এবং সমর্থন দিয়েছে।

বেলারুশিয়ান এই বডি বিল্ডার যদিও কখনও পেশাদার ইভেন্টে অংশ নেননি, তার ওয়ার্কআউট রুটিনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন,  যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাকে ‘দ্য মিউট্যান্ট’ উপাধিও দেওয়া হয়। 

ইলিয়া গোলেমের উচ্চতা ছিল ৬ ফুট ১ ইঞ্চি। প্রতিদিন ১৬,৫০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন। এর মধ্যে রয়েছে পাঁচ পাউন্ডের বেশি মাংস এবং ১০০টিরও বেশি সুশির টুকরো।

জানা গেছে, দিনে সাতবার খাবার খেতেন ও শরীরচর্চা করতেন। শরীর চর্চার জন্য জীবন বাজি রাখতে পারেন বলে দাবি করা দুনিয়া খ্যাত এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন।