যে আবদার না মেটানোয় প্রেম ভাঙে সৃজিত-স্বস্তিকার

ব্যক্তিজীবনে খুব অল্প বয়সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে জড়িয়েছিল তার নাম। যাদের একজন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি এক সময়। তবে অনেকদিন পর এবার টেক্কা সিনেমার প্রচারে এসে জানালেন, কেন ভেঙেছিল তাদের প্রেম?

এই বিষয়ে স্বস্তিকা বলেন,  যখন সম্পর্কে ছিলাম অনেকেই বলেছিলেন, আমি নাকি সৃজিতের জন্য কাজ পাই। কিন্তু মনে আছে, ‘রাজকাহিনী’তে একটা চরিত্র দেওয়ার জন্য আমি রীতিমত সৃজিতের পায়ে ধরেছিলাম। আমাদের মধ্যে তুমুল অশান্তি হয়েছে। কিন্তু সে রাজি হয়নি। ওটাই হয়তো একটা কারণ ছিল আমাদের প্রেম ভাঙার। '১০টা কারণে ব্রেকআপ হয়েছিল, কিন্তু এটা অন্যতম। আমি ওকে কেঁদে কেটে বলেছিলাম, পৃথিবী পায়ের তলায় দিয়ে দিয়েছিলাম তাও আমায় কাস্ট করেনি।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় সৃজিত মুখোপাধ্যায়ের যদি কাউকে নেওয়ার থাকে তাহলে তাকে নেবে। কিন্তু সম্পর্কের খাতিরে কাউকে কখনই কাস্ট করবে না। আর যদি মনে করে যে কাউকে কাস্ট করবে তাহলে সে হ্যাঁ না বলা পর্যন্ত তার জীবন দুর্বিষহ করে তুলবে।' 

অভিনেত্রী জানান তিনি টেক্কা ছবিতে কাজ করতে চাননি। কিন্তু সৃজিত তাকে দিয়ে জোর করিয়েই এটা করিয়েছেন। জানিয়েছেন এই ছবিতে তাকে মায়ের একটা অন্য রূপে দেখা যাবে।

সৃজিত মুখোপাধ্যায় এদিন তার সম্পর্কের বিষয়ে অকপটে বলেন, 'সত্যি আমার প্রচুর সম্পর্ক হয়েছে, প্রেম হয়েছে। আর সেখানে আমি প্রথমেই বলে দিই যে দেখো আমার প্রোফেশনাল আর পার্সোনাল লাইফ একদম আলাদা। তাই যদি ভেবে থাকো আমার সঙ্গে প্রেম করলে বা বন্ধু হলে বা বন্ধুবর্গের মধ্যে থাকলেই আমি তোমায় আমার পরের ছবিতে নেব তাহলে সেটা ভুল।'

টেক্কা ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রকে। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।