পরশুরাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

দৈনিক মানবজমিন ও দৈনিক ফেনী’র প্রতিনিধি এমএ হাসানকে সভাপতি, দৈনিক দেশ রুপান্তর পরশুরাম সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময়ের প্রতিনিধি মো. মহি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ফেনীর পরশুরাম উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা রোডস্থ ক্লাবের অফিসে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে সবীর আহমেদ ফোরকান (বিজনেস বাংলাদেশ, দৈনিক নয়াপয়গাম), সহ-সাধারণ সম্পাদক আজমীর মিশু (ফেনীর প্রত্যয়), কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন (ফেনী নিউজ), প্রচার সম্পাদক মো. শহিদ উল্লাহ (দৈনিক স্টারলাইন), ক্রীড়া সম্পাদক মো.ইব্রাহিম (দৈনিক ডিজিটাল সময়), নির্বাহী সদস্য পদে শিবব্রত চক্রবর্তী (বাংলাদেশ টুডে), মুহাম্মদ খুরশিদ আলম (পাক্ষিক পরশুরাম), গাজী মাসুদ রানা (দৈনিক এবেলা) ও শাহ আলম (ফেনীর আলো) মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

এর আগের কমিটিতে শিবব্রত চক্রবর্তী সভাপতি ও গাজী মাসুদ রানা সাধারণ সম্পাদক ছিলেন। কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।