সূর্যের আলোয় রোমান্টিক মুডে, বিকিনিতে প্রিয়াঙ্কা 

স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ইনস্টাগ্রামে তাদের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

ধরা দিয়েছেন একেবারে ছুটির মেজাজে। ছবিগুলো শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘বই পড়তে পড়তে বিরতির প্রয়োজন হয়…  ভালোবাসায় সেই বিরতি নিখুঁত হয়ে ওঠে। এখন...  আমিও তার জন্য প্রস্তুত।’

প্রিয়াঙ্কা যেসব ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গেছে নিক এবং মালতি সঙ্গে আনন্দ করে সমুদ্র উপকূলে অবকাশ যাপন করছেন তিনি। ফটোগুলিতে তাকে একটি বিলাসবহুল ইয়টে সুইমিং কস্টিউমে দেখা গেছে। তাছাড়াও ছবিতে তাকে মালতির সঙ্গে খেলা করতেও দেখা গেছে। এছাড়াও বিকিনি পড়ে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন নায়িকা। আবার কোনও কোনও ছবিতে তাকে দক্ষিণ ফ্রান্সের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে। তাছাড়াও ছুটির মেজাজে মিষ্টি মালতির নানা মুহূর্তের ছবিতে শেয়ার করেছেন।

ছবিতে দেখা গেছে প্রিয়াঙ্কা দুটি স্টাইলিশ বিকিনি পরছেন। একটি ক্রিম রঙের এবং অন্যটি বাদামী রঙের। ক্রিম রঙের বিকিনিটি ছিল অ্যানিম্যাল প্রিণ্টেড। তাছাড়াও টু-পিসেও নজর কেড়েছেন অভিনেত্রী। সুইমিং কস্টিউমেও তার লাবণ্য উপচে পড়ছে। তাছাড়াও নায়িকাকে একটি স্ট্র্যাপলেস ব্যান্ডেউ বিকিনি টপে দেখা গেছে। তিনি এটির সঙ্গে রেট্রো-স্টাইলের সানগ্লাস, টিন্টেড পিঙ্ক গ্লস, ঢিলেঢালা ট্রেস বেছে নিয়েছিলেন। তার গোটা শরীর জুড়ে সানকিস।

তার দ্বিতীয় সুইমিং কস্টিউমটি প্লাম শেডের  হলটার স্ট্র্যাপ দেওয়া বিকিনি। এর সঙ্গেও তাকে মানানসই সানগ্লাস পরতে দেখা গেছে। গালে হালকা ব্লাশ এবং চকচকে গোলাপী ঠোঁটে তাঁকে দারুণ স্টাইলিশ দেখাচ্ছিল। নিককে মূলত স্টসে দেখা গেছে। অন্যদিকে, মালতি পরনের বেশির ভাগ সময়ই ছিল ফ্রক। 

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বাগদানের পর ২০১৮ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দম্পতি ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের মেয়ে মালতীকে জন্ম দেন।