‘এ জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভূরি ভূরি’ রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের দুই বিঘা জমি কবিতার এই বিখ্যাত লাইনটি অনেকটাই মিলে যায় জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগ করা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বেলায়।
রাজধানীর অভিজাত এলাকা বনানীতে পাঁচটি বিলাসবহুল ফ্ল্যাট ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা থাকার পরও প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠা আয়তনের একটি প্লট নিয়েছেন তিনি।
২০২২ সালে বিশেষ কোটায় (১৩/এ ধারায়) প্লটটি বরাদ্দ নিয়েছেন। প্লটের মূল্য বাবদ ৩৪ লাখ ২৭ হাজার ৫৪৪ টাকা পরিশোধ করলেও এর বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। রাজউক থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিস্তারিত পড়ুন এখানে