ঈদে মিলাদুন্নবীর মিছিলে বাধা, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর এলাকার কদমতলী মোড়সহ আশপাশের এলকায় এ সংঘর্ষ হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস কসবা পৌর এলাকায় প্রবেশ করে। এ সময় মুসল্লিদের আরেকটি পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। কয়েক ঘণ্টা তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

পুলিশ সুপার জাবেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।