ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের ডেপুটি কো-অর্ডিনেটর মো. খোশগালব বলেছেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বড় হুমকি মোকাবেলায় সক্ষম। মেহর নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সরঞ্জামগুলির একটি বড় অংশ নিজ দেশেই তৈরি করছে। শনাক্তকরণের ব্যবস্থার ক্ষেত্রে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং বিভিন্ন রেঞ্জে রাডার ব্যবহার করি এবং শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের সর্বাধিক নির্ভুলতা এবং সর্বনিম্ন ত্রুটি রয়েছে।
ইসরায়েলের হুমকির বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান ইতিপূর্বে প্রমাণ করেছে যারা সীমারেখা অতিক্রম করতে চায় এমন কারও সঙ্গে তারা আপস করবে না এবং তাদের কঠোর জবাব দেওয়া হবে।