যৌথ বাহিনীর অভিযানে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ৪ সেপ্টেম্বর থেকে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১৫৫ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এই সময়ের মধ্যে ৭২ জনেক গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রিভলবার আটটি, পিস্তল ৪৬টি, রাইফেল ১১টি, শটগান ১৮টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১৩টি, বন্দুক ২৪টি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, এসবিবিএল তিনটি, এসএমজি তিনটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি।