সুলতানস ডাইনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ  

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার রেস্তোরাঁ সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটিতে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সুলতান’স ডাইন।

পদ: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: সেলস ও ক্লায়েন্ট ডাটাবেজ, ডেলিভারি রেকর্ডে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ।

বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী।

প্রার্থীর বয়স: ২২-৩৭ বছর।

কর্মস্থল: গাজীপুর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৪।

সূত্র: বিডিজবস।