এক বছরের প্রেমেই পাঁচ বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন এনদ্রিক

ব্রাজিল ফুটবলের নতুন সেনসেশন এনদ্রিকের ক্যারিয়ারের প্রারম্ভেই এলো বিয়ের খবর। এক বছর প্রেম করার পর বয়সী ব্রাজিলিয়ান মডেল মিরান্দার সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধলেন। পালমেইরাস থেকে এ বছরই রিয়াল মাদ্রিদে নাম লেখানো ১৮ বছর বয়সী এনদ্রিকের স্ত্রীর বয়স ২৩ বছর।

বছরখানেক আগে বন্ধুদের মাঝে বাজি ধরতে গিয়ে মিরান্দার সঙ্গে এনদ্রিকের প্রথম পরিচয়ের সুযোগ হয়েছিল। অবশ্য পালমেইরাসে খেলার সময় থেকেই তাকে চিনতেন, কিন্তু বন্ধুত্ব হয়েছে অনেক পরে। একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে তাদের আলাপ হয়, যা প্রেমে রূপ নিতে সময় লাগেনি।

মিরান্দা বিয়ের খবর জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ম্যাথু ১৯: ৬—তাই তারা এখন আর দুই নেই, এক। সুতরাং ঈশ্বর যাদের এক করেছেন, কেউ তাদের আলাদা করতে পারবে না।’ বাইবেলে যেকোনো বিয়েকেই এভাবে উল্লেখ করা হয়েছে।’স্ত্রী মিরান্দার সঙ্গে এনদ্রিক।

প্রেমের সময় এনদ্রিককে কিছু শর্ত দিয়েছিলেন মিরান্দা। শর্তগুলো ছিল এমন- ‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন’, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক’, ‘এই সম্পর্কের ভিত হলো সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা’ , ‘নেশাদ্রব্য পান এবং হুট করে আচার-আচরণ পাল্টে ফেলা নিষিদ্ধ’ এবং ‘হুম’, ‘আহেম’, ‘ওকে’, ‘বিউটি’ ও ‘লোল’ শব্দগুলো ব্যবহার করা যাবে না।

শর্ত ভঙ্গ করলে কী হবে সেটাও চুক্তিতে উল্লেখ আছে। ভুলে যে এই নিয়ম ভাঙবে, মাসের শেষে তাকে এমন কিছু দিতে হবে, যেটা তার প্রেমিক/প্রেমিকার পছন্দের। নিয়মানুযায়ী, কোনো এক মাসে মিরান্দা শর্ত ভঙ্গ করায় এনদ্রিক তার কাছে একটি অ্যাপল হেডসেট চেয়েছিলেন। মিরান্দা সেটি দিয়েছেন। দুজনেরই বয়স কম, ভুল তো হবেই। আপাতত এই নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছে ফুটবলবিশ্ব।