সরকারের তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব এবং একজন অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্নাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নাসরীন জাহান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. আবু সালেহ মোস্তফা কামালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।