রক্তে রাঙা প্রেমের কিসসা নিয়ে আসছেন পরীমণি!

দীর্ঘদিনের বিরতি ভেঙে গেল বছরের শেষ দিকে কাজে ফেরেন পরীমণি। সে সময়য় অংশ নিয়েছিলেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ এর। অবশেষে আসছে সেই প্রতীক্ষিত কাজটি!

‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ পরীমণির অভিনয়ের কথা জানা গেলেও তার বিপরীতে এই সিরিজে কে থাকছেন, তা জানা যায়নি এতদিন!

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা গেল, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। যাকে এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে!

‘রঙিলা কিতাব’ এর পোস্টার প্রকাশ করে হইচই জানিয়েছে, আসছে অক্টোবরেই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগ লাইনে বলা হয়েছে ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’!

কিঙ্কর আহ্‌সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত সাত পর্বের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশও!