ওরিয়নের ওবায়দুল ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ৩০ দিন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক ব্যক্তিমালিকানাধীন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেগুলোও স্থগিত করতে বলা হয়েছে।

গতকাল বুধবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ।

ওবায়দুল করিমসহ তার পরিবারের অন্য সদস্যরা হলেনখবর  আরজুদা করিম, সালমান ওবায়দুল করিম, জারীন করিম, মেহেদি হাসান ও রেজাউল করিম। তাদের হিসাব স্থগিতের পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে তাদের এনআইডি ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।